Friday, January 18, 2019

সাপ্তাহিক সংখ্যা—৯: ১২/০১/২০১৯ হতে ১৮/০১/২০১৯

গ্রন্থনা: মেহেদী হাসান  |  Sponsored by: DUKUAPP


তথ্যসমূহ:—
১. মৌসুমি ফল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান— দশম। বর্তমানে দেশে ৭২ প্রজাতির ফলের চাষ হচ্ছে।
২. কাঁঠাল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান— দ্বিতীয়। এছাড়াও আম উৎপাদনে ৭ম এবং পেয়ারা উৎপাদনে ৮ম।
৩. সম্প্রতি এক বিতর্কিত নাগরিকত্ব বিল পাশ হয়— ভারতের পার্লামেন্ট লোকসভায়।
৪. নর্থ সেন্টিনেল দ্বীপ— ভারতের আন্দামান দ্বীপপুঞ্জে।
৫. একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক আয়োডিন দরকার— ১০০ থেকে ১৪০ মাইক্রোগ্রাম।
৬. সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক এর "বিশ্ব সুখী প্রতিবেদন-২০১৮" তে বাংলাদেশের অবস্থান— ১১৫ তম (১৫৬টি দেশের মধ্যে)।
৭. স্মৃতিসৌধ 'স্মৃতি অম্লান' অবস্থিত— রাজশাহীতে।
৮. একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্ত থাকে— ৫ থেকে ৬ লিটার।
৯. বাংলাদেশের ৭৫ শতাংশ লোক কৃষির উপর নির্ভরশীল এবং জাতীয় আয়ের ১৩ শতাংশ আসে কৃষি থেকে।
১০. সম্প্রতি ফ্রান্সের পর 'ইয়েলো ভেস্ট' আন্দোলন শুরু হয়— যুক্তরাজ্যে।
১১. সম্প্রতি প্রতিবেশী দেশের সীমান্তে দেয়াল নির্মাণ নিয়ে পার্লামেন্টের বিতর্কে দেশে অচলাবস্থা দেখা দিয়েছে— যুক্তরাষ্ট্রে। মেক্সিকো সীমান্তে দেয়াল দেওয়া নিয়ে এই অচলাবস্থায় সৃষ্টি হয়েছে।
১২. সর্বপ্রথম ই-মেইল পাঠানো হয়— ১৯৭২ সালে অরপানেটে।
১৩. একটি ই-মেইল অ্যাড্রেসের মাঝে অবশ্যই @ চিহ্নটি থাকবে।
১৪. সম্প্রতি কানাডায় আশ্রয় ও নাগরিকত্ব পাওয়া সৌদি অভিবাসী তরুণী— রাহাফ আল কুনুন।
১৫. সম্প্রতি নারায়ণগঞ্জে এক হাজার একর জমিতে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছে— জাপান। এর ২৪ শতাংশ মালিকানা পাবে বাংলাদেশ।
১৬. দেশের বর্তমান প্রধান বিচারপতি— সৈয়দ মাহমুদ হোসেন।
১৭. সেলিম আল দীন ছিলেন একজন— প্রখ্যাত বাংলাদেশী নাট্যকার।
১৮. জীবকোষের আবিষ্কারক— রবার্ট হুক।
১৯. বঙ্গোপসাগরের আয়তন— ২২ লক্ষ বর্গকিলোমিটার।
২০. 'সোয়াচ অব নো গ্রাউন্ড' বঙ্গোপসাগরের একটি গভীর খাদের নাম; এই খাদের অন্য নাম গঙ্গাখাত।
২১. যুক্তরাজ্যের পার্লামেন্টে ব্রেক্সিট প্রশ্নে ভোট অনুষ্ঠিত হয়— ১৫ জানুয়ারি ২০১৯।
২২. শরণার্থীদের নিয়ে লেখা নোবেলজয়ী মালালা ইউসুফজাই এর বই— উই আর ডিসপ্লেসড।
২৩. বাংলাদেশে বর্তমানে ১৯টি গ্যাসক্ষেত্রের ৮৩ টি কূপ হতে গ্যাস উৎপাদিত হচ্ছে।
২৪. জীবের সমস্ত বংশগতির তথ্যের সমষ্টি হলো— জিনোম সিকোয়েন্স। বাংলায় বলা হয় জীবনরহস্য বা জিন নকশা।
২৫. ওয়েস্ট মিনিস্টার প্যালেস হলো— ব্রিটেনের পার্লামেন্ট ভবন আর ওয়েস্ট মিনিস্টার অ্যাবে হলো— ব্রিটেনের রাজকীয় সমাধিক্ষেত্র।
২৬. অভিনেত্রী সুচিত্রা সেনের জন্মস্থান ছিল— পাবনা।
২৭. 'ভিয়েন আনমেন স্কয়ার' অবস্থিত— চীনের রাজধানী বেইজিংয়ে। এটি একটি তোরণ। এই স্থানে দাঁড়িয়ে ১৯৪৯ সালের ১ অক্টোবর মাও সে তুং চীনকে সমাজতান্ত্রিক রাষ্ট্র ঘোষণা দেন।
২৮. হংকং ব্রিটেন থেকে চীনের কাছে হস্তান্তরিত হয়— ১৯৯৭ সালে।
২৯. জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা— ইউএনএইচসিআর।
৩০. জাতিসংঘের মহাসচিব— আন্তোনিও গুতেরেস।
৩১. বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন— এফবিসিসিআই।
৩২. স্পুটনিক হলো— রাশিয়ার বার্তা সংস্থা।
৩৩. আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন 'হিউম্যান রাইটস ওয়াচ' হলো— যুক্তরাষ্ট্রভিত্তিক।
৩৪. চাঁদের ভূপৃষ্ঠে চীনের মহাকাশযানের তত্ত্বাবধানে জন্মানো প্রথম উদ্ভিদ ছিল— কার্পাস তুলার বীজ।
৩৫. রিমোট কন্ট্রোলসমূহে ব্যবহৃত হয়— অবলোহিত রশ্মি। এই রশ্মির বিকিরণ খালি চোখে দেখা যায় না।
৩৬. মার্কিন কংগ্রেসের স্পিকার— ন্যান্সি পেলোসি।
৩৭. সাদত হাসান মান্টো ছিলেন— উপমহাদেশের একজন নন্দিত লেখক।
৩৮. আটলান্টিক মহাসাগরে প্রচুর পরিমাণে জলজ উদ্ভিদ জন্মায়। আটলান্টিক মহাসাগরের পানি সবুজ দেখায়।
৩৯. সিসিলি দ্বীপ অবস্থিত— ইতালির দক্ষিণাঞ্চলে। এই দ্বীপে পাহাড়ের উপরে নির্মিত বাড়িগুলোর জানালা দিয়ে ভূমধ্যসাগরের অপরূপ দৃশ্য দেখা যায়।



বাংলাদেশিদের বিভিন্ন কৃতিত্বপূর্ণ আবিষ্কার ও উদ্ভাবন সম্পর্কে জানতে ও নিয়মিত আপডেট দেখতে ভিজিট করুন Innovation Magazine এর ব্লগ কিংবা ফেসবুক পেজ।

উদ্ভাবন আমাদের কৃতিত্ব।
© মেহেদী হাসান।

Friday, January 11, 2019

সাপ্তাহিক সংখ্যা—৮: ০৫/০১/২০১৯ হতে ১১/০১/২০১৯

গ্রন্থনা: মেহেদী হাসান  |  Sponsored by: DUKUAPP


তথ্যসমূহ:—
১. সম্প্রতি কথাসাহিত্যিক মোস্তফা কামালের 'জননী' উপন্যাসের ইংরেজি সংস্করণ প্রকাশিত হয় 'দ্য মাদার' নামে লন্ডন থেকে। এটি প্রকাশ করে লন্ডনের 'অলিম্পিয়া পাবলিশার্স'।
২. এপিকালচার হলো— মৌমাছি চাষবিদ্যা।
৩. জীবের শ্রেণিবিন্যাসের জনক— ক্যারোলাস লিনিয়াস। তিনিই প্রথম প্রজাতির দ্বিপদ নামকরনের প্রবর্তন করেন।
৪. জ্বীনতত্ত্বের জনক— গ্রেগর জোহান মেন্ডেল।
৫. ভারতের ঐতিহাসিক 'বাবরি মসজিদ' ছিল— অযোধ্যায়।
৬. যুক্তরাষ্ট্রে বাংলাদেশি উদ্ভাবক সানি সানওয়ার এর প্রতিষ্ঠানের নাম— ভার্ড টু গো।
৭. 'ডি-৮' হলো— উন্নয়নশীল ৮টি দেশের জোট।
৮. 'দ্য টেলিগ্রাফ', 'দ্য ইকোনমিক টাইমস' এবং 'দ্য পাইওনিয়ার' হলো— ভারতের ইংরেজি ভাষার দৈনিক; এর মধ্যে 'দ্য পাইওনিয়ার' হলো সর্বাধিক প্রখ্যাত পত্রিকা।
৯. হংকংয়ে বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম আইন প্রণেতা— ২০ বছর বয়সী ফারিহা সালমা দিয়া।
১০. সোফট হলো— একটি আইটি (তথ্যপ্রযুক্তি) নিরাপত্তা প্রতিষ্ঠান।
১১. বই পড়ার সংস্কৃতি উন্নয়নের সৈনিক 'পলান সরকার' এর বাড়ি— রাজশাহীতে।
১২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন— ১৭ মার্চ।
১৩. সম্প্রতি জার্মানি, সুইডেন, ফ্রান্স, নেদারল্যান্ড, ইংল্যান্ড, ইতালি ও নরওয়েসহ বিশ্বের ১৮টি দেশে রপ্তানি হওয়া বাংলাদেশের ঝুড়ি তৈরি হচ্ছে— বগুড়ার শেরপুরে।
১৪. ফ্রিজের অভ্যন্তরভাগ ঠাণ্ডা রাখার জন্য ব্যবহৃত হচ্ছে— সিএফসি গ্যাস।
১৫. সিএসসি গ্যাস বায়ুমণ্ডলের ওজোন স্তর নষ্ট করে ও ক্ষতিকর অতিবেগুনি রশ্মি ভূপৃষ্ঠে আসতে সহায়তা করে। এর ফলে চর্মরোগ বেড়ে যায়।
১৬. পেন্টাগন হলো— মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর।
১৭. সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড বিজনেস রিসার্চ (সিইবিআর) হলো— যুক্তরাজ্যভিত্তিক অর্থনীতি ও বাণিজ্য গবেষণা প্রতিষ্ঠান।
১৮. 'এ গোল্ডেন এজ', 'দ্যা গুড মুসলিম' বইগুলির লেখক— তহমিনা আনাম।
১৯. জাতিসংঘ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল— পাঁচটি।
২০. 'ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কার্নিভাল' সাংস্কৃতিক উৎসব হয় কলম্বিয়ায়। ইউনেসকো এটিকে বিশ্ব ঐতিহ্যের অংশ বলে স্বীকৃতি দিয়েছে ২০০৯ সালে।
২১. সম্প্রতি দেশে বিনিয়োগকারীদের জন্য পরীক্ষামূলকভাবে 'ওয়ান স্টপ সার্ভিস' চালু করেছে— বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কতৃপক্ষ (বিডা)।
২২. মন্ত্রীদের পদমর্যাদার ক্রম হলো— মন্ত্রী> প্রতিমন্ত্রী> উপমন্ত্রী।
২৩. সম্প্রতি 'প্রতিষ্ঠার সার্ধশতবর্ষ' পূর্ণ হয়— চট্টগ্রাম কলেজের।
২৪. ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা— সিবিআই তথা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন; (বাংলাদেশের পিবিআই— পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন এবং যুক্তরাষ্ট্রের এফবিআই— ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন)।
২৫. সম্প্রতি পদত্যাগ করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট— জিম ইয়ং কিম।
২৬. বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস— ১০ জানুয়ারি। পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে প্রথমে লন্ডন ও তারপর নয়াদিল্লী হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন।
২৭. বাংলাদেশে জঙ্গি ও সন্ত্রাস দমনে গঠিত পুলিশের বেঞ্চ— অ্যান্টি টেরিজম ইউনিট (এটিইউ)।
২৮. জিআই বা 'জিওগ্রাফিক্যাল ইনডেক্স' হলো— ভৌগোলিক নির্দেশক পণ্য। অর্থাৎ ওই পণ্যটি শুধু পৃথিবীর ওই নির্দিষ্ট অঞ্চলেই উৎপাদিত হয়। ইলিশ বাংলাদেশের একটি ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য। এছাড়াও ফজলি আম, নকশিকাঁথা ও জামদানি শাড়ি প্রভৃতি বাংলাদেশের জিআই পণ্য।
২৯. ইলিশের জীবনরহস্য (জিনোম সিকোয়েন্স) উন্মোচনকারী বাংলাদেশি দলটির নেতৃত্বে ছিলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক— হাসিনা খান।
৩০. হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকে— রক্তের লোহিত রক্তকণিকায়। লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। লোহিত রক্তকণিকা যকৃৎ ও অস্তিমজ্জায় তৈরি হয়।
৩১. অস্ট্রেলিয়ার রাজধানী— ক্যানবেরা।
৩২. সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর প্রধান অর্থনীতিবিদ হিসেবে দায়িত্ব নেওয়া প্রথম নারী— গীতা গোপিনাথ। তিনি একজন ভারতীয়।
৩৩. সম্প্রতি বিশ্ব পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান— ৯৭ তম।
৩৪. 'স্মার্ট ওয়ার্কস'— নারীর জীবনমান উন্নয়নে কাজ করা লন্ডনভিত্তিক দাতব্য সংস্থা।
৩৫. স্নেহ পদার্থ বা লিপিড গঠিত হয়— ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলের সমন্বয়ে।
৩৬. সম্প্রতি বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের উল্টোপিঠে তথা অদেখা অংশে রোবট পাঠিয়ে সফল হলো— চীন।
৩৭. উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ রাজনৈতিক আশ্রয় নেন— লন্ডনের ইকুয়েডর দূতাবাসে ২০১২ সালে।
৩৮. সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন— কমিটি টু প্রজেক্ট জার্নালিস্ট (সিপিজে)।



সুখপাঠ্য ও শিক্ষণীয় গল্পের ডালা নিয়ে এলো "লিটারেচার ডেস্ক"! গল্প পড়ো ও লিখো 'লাইফ একাডেমি' এর লিটারেচার ডেস্কে। লেখা মানসম্মত হলে আমরা প্রকাশ করবো।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
literaturedesk.blogspot.com

লেখা পঠাতে পারো ই-মেইলে কিংবা ফেসবুক পেজে।
ই-মেইল: lifeacademy.ac.bd@gmail.com
ফেসবুক: facebook.com/lifeacademy.ac.bd

লিখো মন খুলে.../
মেহেদী হাসান
প্রতিষ্ঠাতা, লাইফ একাডেমি।

Friday, January 4, 2019

সাপ্তাহিক সংখ্যা—৭: ২৯/১২/২০১৮ হতে ০৪/০১/২০১৯

২৯ ডিসেম্বর, ২০১৮ শনিবার → ০৪ জানুয়ারি, ২০১৯ শুক্রবার


তথ্যসমূহ:—
১. 'পোলিং এজেন্ট' (Polling Agent) অর্থ— ভোটগ্রহণ প্রতিনিধি।
২. 'দ্যা গার্ডিয়ান' হলো— যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যম।
৩. শিল্পাচার্য জয়নুল আবেদীনের জন্মস্থান— কিশোরগঞ্জ।
৪. রাইড শেয়ারিং হলো— অ্যাপসভিত্তিক যানবাহন রিজার্ভ করা ও যাত্রাপথের দূরত্ব মেপে সেই মোতাবেক ভাড়া পরিশোধের একটি প্রযুক্তিগত ব্যবস্থা। এতে বাইক বা গাড়িতে স্পেস শেয়ার করে তথা লিফট দিয়ে আয় করারও ব্যবস্থা আছে।
৫. ২০১৮ এর শেষেরদিকে যুক্তরাষ্ট্র অভিমুখে বিপুল সংখ্যক অভিবাসন প্রত্যাশী এসেছিল— হন্ডুরাস থেকে।
৬. রনিল বিক্রমাসিংহে শ্রীলংকার প্রধানমন্ত্রীর পদে পুনঃপ্রতিষ্ঠিত হন— ১৬ ডিসেম্বর, ২০১৮।
৭. থাইল্যান্ডের 'থাম লুয়াং' গুহা থেকে খুদে ফুটবলারদের ও তাদের কোচকে উদ্ধার করা ব্রিটিশ ডুবুরি দলটি সম্প্রতি অর্জন করে— 'নিউ ইয়ার অনার্স' নামক যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী সম্মাননা।
৮. 'মাদাগাস্কার পোচার্ড' হলো— বিরল প্রজাতির হাঁস।
৯. পৃথিবীর সবচেয়ে বেশি বয়সী গাছের জীবন্ত নিদর্শন— আফ্রিকার 'বাওবাব' গাছ। এই বাওবাব গাছ পৃথিবীতে বীজ উৎপাদনকারী কোনো উদ্ভিদের মধ্যে সবচেয়ে দীর্ঘায়ু উদ্ভিদ।
১০. 'নেচার প্ল্যান্টস' হলো— একটি বিজ্ঞান সাময়িকী।
১১. বার্তা সংস্থা 'রয়টার্স' হলো— যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আর এএফপি হলো ফ্রান্সভিত্তিক এবং মধ্যপ্রাচ্যের প্রভাবশালী গণমাধ্যম 'আল-জাজিরা' হলো কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম। রাশিয়ার বার্তা সংস্থা— তাস।
১২. সম্প্রতি প্রলয়ংকরী ঝড় 'উসমান' আঘাত হানে— ফিলিপাইনে।
১৩. সোভিয়েত ইউনিয়নের পতন হয়— ১৯৯১ সালে।
১৪. 'ওবামাকেয়ার' হলো— স্বাস্থ্যসেবা কর্মসূচি।
১৫. জাপানের প্রধানমন্ত্রী— শিনজো আবে।
১৬. কয়লা হলো একধরনের— পাললিক শিলা। এর মূল উপাদান 'কার্বন'।
১৭. উত্তর কোরিয়ার রাজধানী— পিয়ংইয়ং।
১৮. 'দক্ষিণায়নের দিন', 'উত্তরের খেপ', 'প্রদোষে প্রাকৃতজন' উপন্যাসগুলির লেখক— শওকত আলী।
১৯. ওর স্যালাইন বা খাওয়ার স্যালাইনের আবিষ্কারকদের অন্যতম ছিলেন— ডা. রফিকুল ইসলাম।
২০. বীরপ্রতীক কাঁকন বিবির বাড়ি ছিল— সুনামগঞ্জে।
২১. কুড়িগ্রামের মুক্তিযোদ্ধা তারামন বিবি মৃত্যুবরণ করেন— ১ডিসেম্বর, ২০১৮। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ১৯৭৩ সালে বীরপ্রতীক খেতাব দেয়।
২২. 'একাত্তরের জননী' গ্রন্থটির লেখক— রমা চৌধুরী।
২৩. 'নয়নমণি' চলচ্চিত্রটির নির্মাতা ছিলেন— আমজাদ হোসেন।
২৪. বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির ঐতিহ্য জাদুঘর অবস্থিত— রাজধানীর 'নিমতলীর দেউড়ি' তে।
২৫. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি (ইউনাইটেড ন্যাশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম) ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর নিউইয়র্কে। ১৯৭২ সাল থেকে ইউএনডিপি বাংলাদেশের উন্নয়নে সহায়তা করে আসছে।
২৬. ব্রাজিলের প্রেসিডেন্ট— জইর বলসোনারো।
২৭. 'তাইওয়ান' চীনের নিয়ন্ত্রণাধীন একটি স্বশাসিত অঞ্চল।
২৮. 'দ্যা ইকনোমিস্ট' হলো— লন্ডনভিত্তিক সাপ্তাহিক সাময়িকী।
২৯. 'এশিয়া টাইমস' হলো— হংকংভিত্তিক সংবাদবিষয়ক ওয়েবসাইট।
৩০. 'গ্লোবাল টাইমস' চীনের সংবাদপত্র এবং 'ব্লুমবার্গ' যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম।
৩১. 'পিপলস রিভিউ' নেপালের সাপ্তাহিক। 'দ্য নিউজ' পাকিস্তানের সংবাদমাধ্যম।
৩২. কোষের সব শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে— নিউক্লিয়াস। প্রোটোপ্লাজমের মধ্যে ভাসমান গোলাকার ঘন বস্তুটি নিউক্লিয়াস। নিউক্লিয়াস চারটি অংশ নিয়ে গঠিত যথা— নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিক তন্তু ও নিউক্লিওলাস।
৩৩. সম্প্রতি অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বসবাসের জন্য নির্মাণ করা বাড়ির নাম ছিল— 'বীর নিবাশ'।
৩৪. সম্প্রতি ভারতে জাতীয় পর্যায়ে গঠিত হওয়া প্রথম নারীকেন্দ্রিক রাজনৈতিক দল— "ন্যাশনাল উইমেন্স পার্টি"।
৩৫. 'পথের পাঁচালি' উপন্যাসটির লেখক ছিলেন— বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
৩৬. সম্প্রতি চাঁদে পাঠানো চীনের মহাকাশযান— চ্যাং ই-৪।



স্বাস্থ্য পরিচর্যায় ভেষজ উপাদানসমূহের ব্যবহার সম্পর্কে জানতে ও রূপচর্চার বিভিন্ন ভেষজ রেসিপি তৈরির প্রক্রিয়া জানতে ভিজিট করুন Home Laboratory এর ব্লগ কিংবা ফেসবুক পেজ।
ব্লগের ওয়েব অ্যাড্রেস/ URL:
homelaboratory1.blogspot.com

ফেসবুক পেজের লিংক→

Home Laboratory | ভেষজ রেসিপিবুক

Friday, December 28, 2018

সাপ্তাহিক সংখ্যা—৬: ২২/১২/২০১৮ হতে ২৮/১২/২০১৮

২২ ডিসেম্বর, ২০১৮ শনিবার → ২৮ ডিসেম্বর, ২০১৮ শুক্রবার


তথ্যসমূহ:—
১. ফলের খোসায় প্রচুর পরিমাণে ক্যারোটিন ও ফ্ল্যাভনয়েড থাকে।
২. ওয়েবসাইট মিডিয়ার র‍্যাংকিং করে থাকে— গুগল অ্যানালিটিকস, অ্যালেক্সা প্রভৃতি তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান।
৩. ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) হলো— ওয়াশিংটনভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা এবং দ্য এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এনফ্রেল) হলো— ব্যাংককভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা।
৪. বাংলাদেশের তথ্যপ্রযুক্তিবিষয়ক জাতীয় সংস্থা— বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।
৫. বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার— অগাস্টা অ্যাডা লাভলেস (অ্যাডা বায়রন); তিনি ছিলেন ব্রিটিশ কবি 'লর্ড বায়রন' এর কন্যা।
৬. বৃহস্পতি সৌরজগতের বৃহত্তম গ্রহ; একে গ্রহরাজ বলা হয়। এই গ্রহ পৃথিবীর চেয়ে প্রায় ১৩০০ গুণ বড়। ২৪ ঘণ্টায় এখানে দুবার সূর্য উঠে ও দুবার অস্ত যায়।
৭. নিউইয়র্ক পুলিশ বিভাগে সর্বোচ্চ পদে প্রথম বাংলাদেশি— খন্দকার আবদুল্লাহ। আর নিউইয়র্ক পুলিশের প্রথম ও একমাত্র বাংলাদেশি নারী সার্জেন্ট— ফজিলাতুন নিসা।
৮. ঢাকায় নিযুক্ত ইইউ (ইউরোপিয়ান ইউনিয়ন) এর রাষ্ট্রদূত— রেনসে টেরিঙ্ক।
৯. বাংলাদেশের জাতীয় প্রতীক ব্যবহারের এখতিয়ার আছে— রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর।
১০. কম্পিউটার ভাইরাস এর পূর্ণরূপ— ভাইরাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিইজ। গবেষক 'ফ্রেডরিক কোহেন' এই নামকরণ করেন।
১১. ইউকিলিকসের প্রতিষ্ঠাতা ছিলেন— জুলিয়ান অ্যাসাঞ্জ।
১২. সোমালিয়ার রাজধানী— মোগাদিসু।
১৩. পায়রা সমুদ্রবন্দর— পটুয়াখালীতে। সম্প্রতি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বন্দরকেন্দ্রিক প্রকল্প পায়রা সমুদ্রবন্দর।
১৪. ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) এর বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদন-২০১৮ অনুযায়ী বাংলাদেশ— চারটি ক্ষেত্রে বিশ্বে প্রথম।
১৫. বাংলাদেশে প্রথম বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হয়— ১৮৫৪ সালে সিলেটে।
১৬. বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত চা-বাগানের সংখ্যা— ১৬৪টি।
১৭. বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক ইন্টারনেটের সর্বনিম্ন গতি নির্ধারণ করা হয়েছে— ১০ এমবিপিএস।
১৮. জাতীয় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি দিবস এর পরিবর্তিত নাম— ডিজিটাল বাংলাদেশ দিবস।
১৯. সম্প্রতি ফ্রান্সে 'ইয়েলো ভেস্ট আন্দোলন' হয়— জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে।
২০. বিশ্বের সবচেয়ে বড় ফুল বাণিজ্যকেন্দ্র— নেদারল্যান্ডসের আলসমিরে।
২১. বাংলাদেশের ব্যাংকমালিকদের সংগঠনের নাম— বিএবি (বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস)।
২২. ২০১৮তে শান্তিতে নোবেল পাওয়া ইরাকি তরুণী— নাদিয়া মুরাদ।
২৩. ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) শীর্ষ আদালতের নাম— ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস (ইসিজে)।
২৪. বিশ্বব্যাংকের হিসাবমতে প্রবাসী আয় প্রাপ্তিতে শীর্ষদেশ— ভারত।
২৫. সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হওয়া ড্রিমলাইনার— বোয়িং ৭৮৭-৮।
২৬. সম্প্রতি 'আনাক ক্রাকাতুয়া' নামক আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে ব্যাপক সুনামি হয়— ইন্দোনেশিয়ায়।
২৭. 'সান্তা ক্লোজ' সংস্কৃতি পালন করা হয়— খ্রিষ্টানদের রডদিন উৎসবে।
২৮. জাপানের বিদায়ী সম্রাট— সম্রাট আকিহিতো। তার শাসনামলকে 'হেসে' যুগ বলা হতো যার অর্থ 'শান্তি প্রতিষ্ঠার যুগ'। জাপানের সিংহাসনের নাম 'ক্রিসেনন্থিমাম সিংহাসন'।
২৯. নওয়াজ শরীফ ক্ষমতাচ্যূত হয়েছিলেন— কারগিল যুদ্ধের কারণে।
৩০. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মালিকানা— ভারতের। সম্প্রতি ভারত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের তিনটি দ্বীপের নাম পরিবর্তন করে।
৩১. কুম্ভমেলা উৎসব হয়— ভারতে (এলাহাবাদ প্রদেশে)। ১২ বছর পরপর আয়োজিত এই সাধু-সন্ন্যাসীদের উৎসবকে জাতিসংঘ বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ ঘোষণা করেছে।
৩২. 'বঙ্গবন্ধু শিল্পনগর' স্থাপিত হচ্ছে— চট্টগ্রামের মিরসরাই, ফেনী ও সীতাকুণ্ডের ৩০ হাজার একর এলাকাজুড়ে। এটি দেশের সর্ববৃহৎ শিল্পনগর।
৩৩. ইউএনএফপিএ হলো— জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউনাইটেড ন্যাশন ফান্ড ফর পপুলেশন এ্যাক্টিভিটিস); এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।
৩৪. বাংলাদেশের 'বিলিয়ন ডলার শিল্প' বলা হয়— তৈরি পোশাকশিল্পকে।
৩৫. 'জুন-২০১৮' তে থাইল্যান্ডে কোচসহ খুদে ফুটবলটিম আটকে পড়া গুহাটির নাম— থাম লুয়াং নাং নন, বা সংক্ষেপে থাম লুয়াং।
৩৬. টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি— সাকিব আল হাসান।
৩৭. কিউবায় সমাজতান্ত্রিক বিপ্লব হয়েছিল— ১৯৫৮ সালে।



কুড়িয়ে পাওয়া কাগজপত্র সেটার মালিককে ফিরিয়ে দিতে ও হারানো কাগজপত্র খুঁজতে মেসেজ করুন Dropbox Bangladesh এর মেসেজ ইনবক্সে। কুড়িয়ে পাওয়া কাগজপত্র ডাকবক্সে ফেললেও তা ডাক বিভাগ সেটার মালিকের কাছে পৌঁছে দেয়, তবে তাতে অনেকটা সময় লেগে যায়। তাই দ্রুত এই স্বেচ্ছাসেবা দিতে ও নিতে ড্রপবক্স বাংলাদেশ এর সাথে যোগাযোগ করুন। আমরা এ সম্পর্কিত বুলেটিন প্রকাশ করবো।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:

আসুন এটা শেয়ার করি | Dropbox Bangladesh

Friday, December 21, 2018

সাপ্তাহিক সংখ্যা—৫: ১৫/১২/২০১৮ হতে ২১/১২/২০১৮

১৫ ডিসেম্বর, ২০১৮ শনিবার → ২১ ডিসেম্বর, ২০১৮ শুক্রবার


তথ্যসমূহ:—
১. ১৯৭১ সালে বাংলাদেশে পাকবাহিনীর গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তি দাবি করেছিলেন পাকিস্তানি রাজনীতিক— গোলাম জিলানি।
২. নয়াবাদ মসজিদ— দিনাজপুরের কাহারোলে অবস্থিত।
৩. শেখ হাসিনাকে নিয়ে নির্মিত প্রথম চলচ্চিত্র— 'হাসিনা এ ডটারস টেল'।
৪. ফিনল্যান্ডের রাজধানী— হেলসিংকি।
৫. একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে ভারতের নীতিগত সিদ্ধান্ত গ্রহণে ইন্দিরা গান্ধীর পরামর্শদাতা তথা অনুঘটক ছিলেন তার মুখ্যসচিব— পি এন হাকসার।
৬. 'আনট্রানকুইল রিফ্লেকশন: দ্য ইয়ার অব ফুলফিলমেন্ট' বইটির লেখক— অধ্যাপক রেহমান সোবহান।
৭. স্যাটেলাইট মাইক্রোওয়েভ প্রযুক্তিতে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ বসানো হয়— ভূপৃষ্ঠ হতে প্রায় ৩৬,০০০ কিলোমিটার উপরে।
৮. স্যাটেলাইটের কক্ষপথকে বলা হয়— অরবিট।
৯. 'রাফায়েল' একপ্রকার অত্যাধুনিক যুদ্ধবিমান।
১০. আধুনিক কম্পিউটারের মূল ভিত্তি— বাইনারি পদ্ধতি। এই পদ্ধতির উদ্ভাবক ছিলেন— জার্মান গণিতবিদ লাইবলিৎস।
১১. সর্বাধিক সংখ্যক গভীর সমুদ্রখাত আছে— প্রশান্ত মহাসাগরে।
১২. পৃথিবীর গভীরতম সমুদ্রখাত— ম্যারিয়ানা খাত (১০ হাজার ৮৭০ মিটার গভীর)। এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
১৩. 'পোর্টোরিকো' সমুদ্রখাত— আটলান্টিক মহাসাগরে।
১৪. জলবায়ু সম্মেলন "কপ-২৪" এর প্রেসিডেন্ট ছিলেন— মিখাল কুরতিকা। এই সম্মেলন পোল্যান্ডের কাতোভিচ শহরে অনুষ্ঠিত হয়।
১৫. শ্রীলংকার প্রধানমন্ত্রীর পদে পুনঃপ্রতিষ্ঠিত হন রনিল বিক্রমাসিংহে। তিনি শপথ নেওয়ায় শ্রীলংকার রাজনৈতিক সংকটের অবসান হয়।
১৬. ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (ডব্লিউডব্লিউডব্লিউ) এর জনক— টিম বানার্স লি। তিনি ১৯৮৯ সালে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তৈরি করেন।
১৭. মাটিতে বিদ্যমান জৈব পদার্থ 'হিউমাস' নামে পরিচিত। ইহা দেখতে অনেকটা কালচে রঙের হয়।
১৮. ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) এর নারী-পুরুষ সমতার বার্ষিক প্রতিবেদন-২০১৮ তে বাংলাদেশের অবস্থান ১৪৯টি দেশের মধ্যে ৪৮ তম।
১৯. বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার— কে এম নুরুল হুদা।
২০. বরেন্দ্রভূমি বলা হয়— রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জসহ উত্তরবঙ্গের কিছু অংশকে।
২১. দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের জন্য ব্যবহার করা হয়— BCD কোড।
২২. চীনের বর্তমান প্রেসিডেন্ট— সি চিন পিং।
২৩. ভারতের কেন্দ্রীয় ব্যাংক— রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া।
২৪. সম্প্রতি বাংলাদেশে চালু হওয়া অ্যাপসভিত্তিক রেডিও স্টেশন— 'ইমাজিন রেডিও'।
২৫. 'জাতিসংঘ মানবাধিকার পুরস্কার-২০১৮' এ ভূষিত হয়েছেন— পাকিস্তানের প্রয়াত আইনজীবী ও মানবাধিকারকর্মী— আসমা জাহাঙ্গীর।
২৬. যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক সাংবাদিকদের আন্তর্জাতিক সংস্থা— দ্য কমিটি টু প্রজেক্ট জার্নালিস্ট (সিপিজে)।
২৭. নিক্কি এশিয়ান রিভিউ— একটি জাপানি পত্রিকা।
২৮. কোনো শাসনতান্ত্রিক বিষয়ে প্রজ্ঞাপন জারি করে থাকে— জনপ্রশাসন মন্ত্রণালয়।
২৯. বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হয়েছেন— হাবীবুল্লাহ সিরাজী। তিনি একজন কবি। বাংলাদেশের সর্বোচ্চ সম্মাননা একুশে পদকসহ বহু সাহিত্য পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন।
৩০. ইউরোকন্ট্রোল হলো— ইউরোপিয় উড়োজাহাজ চলাচল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
৩১. বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) প্রতিষ্ঠিত হয়— ১৯৫৯ সালে কুমিল্লার কোটবাড়িতে। এর প্রতিষ্ঠাতা আখতার হামিদ খান।
৩২. 'মাইক্রোসফট এজ' এবং 'সাফারি' হলো— ইন্টারনেট ব্রাউজার।
৩৩. বাংলাদেশ এ পর্যন্ত সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে— ২০১৬ সালে (১৬টি)।



ঢাবি "খ" ইউনিট ভর্তি প্রস্তুতি নিতে DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP) বা "ঢাবি "খ" ইউনিট ভর্তি প্রস্তুতি প্রকল্প" এর সাথে থাকুন।

আমাদের এই সেবা সম্পর্কিত আপডেট পেতে লাইক দিন আমাদের ফেসবুক পেজ "ঢাবি "খ" ইউনিট ভর্তি প্রস্তুতি প্রকল্প" তে। এর লিংক→

আর, আমাদের ভার্চুয়াল ক্লাসরুমে ক্লাস করতে ভিজিট করুন DUKUAPP Classroom ফেসবুক পেজ। এর লিংক→

অথবা ইউজ করতে পারেন আমাদের ---ঢাবি "খ" প্রস্তুতি--- অ্যাপ। এটি নিতে চাইলে আমাদের ফেসবুক পেজে মেসেজ করে রাখুন; অ্যাপ তৈরি হলে আমরা জানাবো।

তোমার স্বপ্ন পূরণে | DUKUAPP

Friday, December 14, 2018

সাপ্তাহিক সংখ্যা—৪: ০৮/১২/২০১৮ হতে ১৪/১২/২০১৮

০৮ ডিসেম্বর, ২০১৮ শনিবার → ১৪ ডিসেম্বর, ২০১৮ শুক্রবার


তথ্যসমূহ:—
১. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষ নেওয়া মার্কিন কূটনীতিক ছিলেন— আর্চার কে ব্লাড। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে তাঁর স্মৃতিচারণামূলক গ্রন্থ— দ্যা ক্রুয়েল বার্থ অব বাংলাদেশ। উল্লেখ্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমেরিকার সরকার/ প্রশাসন বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল।
২. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন— রিচার্ড নিক্সন এবং পররাষ্ট্রমন্ত্রী ছিলেন— হেনরি কিসিঞ্জার।
৩. বাংলাদেশের বর্তমার প্রধান বিচারপতি— সৈয়দ মাহমুদ হোসেন। তিনি বাংলাদেশের ২২তম প্রধান বিচারপতি।
৪. বিসিক (বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা) প্রতিষ্ঠিত হয়— ১৯৫৭ সালে; তখন এর নাম ছিল- ইপসিক।
৫. বিশ্বের প্রথম নারী মহাকাশচারী— ভ্যালেন্টিনা তেরেসকোভা; তিনি একজন রাশিয়ান।
৬. শনিগ্রহ আয়তনে পৃথিবীর চেয়ে ৯ গুণ বড়। শনিকে ৩টি উজ্জল বলয় বেষ্টন করে আছে। শনির উপগ্রহ ২২টি। এর ভূত্বক বরফে ঢাকা।
৭. ল্যুভর মিউজিয়াম— ফ্রান্সে।
৮. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় রচিত দুটি গান "একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বর...." এবং "মাগো ভাবনা কেনো আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে...." এর গীতিকার/ রচয়িতা ছিলেন— গৌরীপ্রসন্ন মজুমদার। আর "মাগো ভাবনা কেনো...." এর সুরকার ছিলেন- হেমন্ত মুখোপাধ্যায়।
৯. রোকেয়া দিবস— ৯ ডিসেম্বর (বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবস)।
১০. সম্প্রতি 'ইয়েলো ভেস্ট' আন্দোলন শুরু হয়— ফ্রান্সে।
১১. ব্রিজ অথবা রাউটার ব্যবহার করে একাধিক নেটওয়ার্কের মধ্যে অভ্যন্তরীণ যোগাযোগের ব্যবস্থাকে 'ইন্ট্রানেট' বলে। এটি কোনো প্রতিষ্ঠানের সীমিত ব্যক্তিগণ ব্যবহারের সুযোগ পায়। 'ইন্টারনেট' উন্মুক্ত আর 'ইন্ট্রানেট' সংরক্ষিত।
১৩. সম্প্রতি চাঁদে পাঠানো চীনের রোবটযান— 'চাং-ই ৪'।
১৪. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের জন্য অর্থ সংগ্রহে সহায়তা করা জাপানি রাজনীতিবিদ— তাকাশি হাওয়াকার। তার প্রচেষ্টাতেই ১৯৭২ সালের ১০ ফেব্রুয়ারি জাপান বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।
১৫. মিশরে সংবাদপত্রশিল্পকে জাতীয়করণ করেন— গামাল আবদেল নাসের ১৯৫০ সালে।
১৬. ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে লেখা ছাপিয়েছিল যুগোস্লাভিয়ার দৈনিক— পলিটি।
১৭. বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হয় ১জানুয়ারি, ১৯৯৫ সালে। এটি বিশ্বের বড় অর্থনৈতিক জোট। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়। এই সংস্থার উৎপত্তি হয় GATT নামক সংস্থা থেকে। ১৯৪৭ সালে GATT (General Agreement on Tariff and Trade) চুক্তিটি স্বাক্ষরিত হয় এবং ১৯৪৮ সালে গ্যাট প্রতিষ্ঠিত হয়। গ্যাট মূলত শুল্ক ও বাণিজ্যবিষয়ক সাধারণ চুক্তি। ১৯৮৬ সালে উরুগুয়েতে গ্যাট এর অষ্টম রাউন্ডে বিশ্ব বাণিজ্য সংস্থা গড়ে তোলার আলোচনা শুরু হয় যা উরুগুয়ে রাউন্ড নামে পরিচিত। ১৫ এপ্রিল ১৯৯৪ সালে মরক্কোর কারাকাসে ফাইনাল এ্যাক্ট স্বাক্ষরিত হয়। ১৯৯৫ সালের ১জানুয়ারি থেকে বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) কার্যক্রম শুরু করে।
১৮. 'কনসার্ট ফর বাংলাদেশ' অনুষ্ঠিত হয়— ১৯৭১ সালের ১আগস্ট নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে।
১৯. কনসার্ট ফর বাংলাদেশ আয়োজনের মূল উদ্যোক্তা ছিলেন— পণ্ডিত রবিশঙ্কর ও জর্জ হ্যারিসন। ভারতীয় সেতারবাদক পণ্ডিত রবিশঙ্কর এর আহবানে তার সেতার শেখার ছাত্র জর্জ হ্যারিসন সাড়া দেন ও দুজনে উদ্যোগ নিয়ে কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করেন।
২০. যুক্তরাজ্য 'ব্রেক্সিট' বাতিল করতে পারবে বলে রায় দিয়েছে ইইউ আদালত বা ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস (ইসিজে)।
২১. যুক্তরাষ্ট্রের পুলিশের উচ্চপর্যায়ের নির্বাহী পদে ('এনওয়াইপিডি' এর ক্যাপ্টেন পদে) যোগ দেওয়া প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক— খন্দকার আবদুল্লাহ।
২২. মুক্তিযুদ্ধের দিনগুলিতে বাঙালিরা রেডিওতে মুক্তিযুদ্ধের খবরাখবর শুনতেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্র, আকাশবাণী কলকাতা ও বিবিসি রেডিও সেন্টারের। সেই সময়ে আকাশবাণীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক খবর পড়তেন— দেবদুলাল বন্দোপাধ্যায়।
২৩. ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত— রবার্ট মিলার।
২৪. বাংলাদেশের নতুন অর্থসচিব— আবদুর রউফ তালুকদার।
২৫. যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী 'টাইম' এর বর্ষসেরা ব্যক্তিত্ব ২০১৮ হয়েছেন প্রয়াত সৌদি সাংবাদিক জামাল খাসোগি ও রয়টার্সের দুই সাংবাদিক।
২৬. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মার্কিন সরকারের ঘোর বিরোধীতার সময়ে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ও পাকবাহিনীর চালানো গণহত্যার বিপক্ষে সোচ্চার হয়েছিলেন মার্কিন সিনেটর— এডওয়ার্ড মুর কেনেডি। তিনি বাঙালি শরণার্থীদের পরিদর্শন করেছিলেন এবং শরণার্থীদের জন্য কাজ করেছিলেন। তিনি ম্যাসাচুসেটস রাজ্যের সিনেটর ছিলেন।
২৭. অটোমেশন পদ্ধতি হলো— কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে কোনো কাজকে সহজ করা। সম্প্রতি উন্নত বিশ্বে চাকরির নিয়োগ প্রক্রিয়ায় এটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।
২৮. সম্প্রতি জিংকং-২ বা স্টারি স্কাই-২ নামের মহাকাশযান পরীক্ষা করে— চীন।
২৯. কোরীয় যুদ্ধ শুরু হয়েছিল ১৯৫০ সালে এবং তা সমাপ্ত হয় ১৯৫৩ সালে। এ যুদ্ধে চীন উত্তর কোরিয়াকে এবং যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে সাহায্য করেছিল।
৩০. মার্কিন সাংবাদিক 'রবার্ট পেইন' এর লেখা বাংলাদেশের মুক্তিযুদ্ধের তথ্যভিত্তিক বই 'ম্যাসাকার'। বইটি ১৯৭৩ সালে প্রকাশিত হয়। এছাড়াও তার লেখা 'টর্চার্ড অ্যান্ড দ্যা ড্যামড' গ্রন্থে পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধুর বন্দিজীবনের অনবদ্য চিত্র এঁকেছেন।
৩১. শহীদ বুদ্ধিজীবী দিবস— ১৪ ডিসেম্বর।



To Let Rangpur City প্রজেক্টে বাসা ভাড়া খোঁজা কাজের জন্য কিছুসংখ্যক স্নাতক পড়ুয়া স্মার্ট ছেলেকে নিয়োগ দেওয়া হবে। রংপুরে অধ্যয়নরত ছাত্ররা এতে আবেদন করতে পারবেন। যেহেতু এটি মুক্ত জব তাই এর কর্মীদের আয়ও হবে নিজস্ব পারফরমেন্স এর ভিত্তিতে। বিস্তারিত জানতে কল করুন।

বাসা ভাড়া খুঁজুন সহজেই.../
To Let Rangpur City
ফেসবুক: facebook.com/toletrangpur
হেল্পলাইন: ০১৭৪৬-৩১৫৬৩৯।

Friday, December 7, 2018

সাপ্তাহিক সংখ্যা—৩: ০১/১২/২০১৮ হতে ০৭/১২/২০১৮

০১ ডিসেম্বর, ২০১৮ শনিবার → ০৭ ডিসেম্বর, ২০১৮ শুক্রবার


তথ্যসমূহ:—
১. বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধা 'উইলিয়াম উডারল্যান্ড' বা ডব্লিউ এস ওডারল্যান্ড ছিলেন একজন— অস্ট্রেলিয়ান। তার পুরো নাম— উইলিয়াম আব্রাহাম সাইমন উডারল্যান্ড। তিনি পিতৃসুত্রে অস্ট্রেলিয় তবে জন্ম নেদারল্যান্ডে।
২. প্রতিবছর দেশের শ্রমবাজারে প্রবেশ করে— ২০ লাখ তরুণ।
৩. জি-২০ হলো— বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট।
৪. বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রাখা ইতালীয় ধর্মযাজক 'ফাদার মারিনো রিগান' আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা দিতেন। 'একাত্তরের ডায়েরি' নামে তারও একটি ডায়েরি ছিল যাতে মুক্তিযুদ্ধের বিভিন্ন তথ্য ছিল।
৫. সম্প্রতি 'ইউনেস্কো আমির জাবের আল আহমেদ' পুরস্কার পাওয়া বাংলাদেশি— ভাস্কর ভট্টাচার্য।
৬. QR কোড এর অপর নাম কুইক রেসপন্স কোড। এটি হলো একধরনের ম্যাট্রিক্স বা 2D বারকোড। জাপানে এই কোড উদ্ভাবিত হয় ও বিকাশ লাভ করে। এই কোড ক্যামেরা দিয়ে কিংবা মোবাইল/ কম্পিউটার অ্যাপ্লিকেশন ও স্মার্ট ডিভাইস দিয়ে পড়া যায়।
৭. অস্ট্রিয়ার প্রেসিডেন্ট— আলেক্সান্ডার ভ্যান ডার বেলেন।
৮. বীরপ্রতীক তারামন বিবির বাড়ি ছিল— কুড়িগ্রামের রাজীবপুরের শংকর মাধবপুর গ্রামে। তিনি মুক্তিযুদ্ধের ১১নং সেক্টরে যুদ্ধ করেছিলেন।
৯. 'লেভেল প্লেয়িং ফিল্ড' হলো— প্রতিযোগিতায় সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করা।
১০. বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রাখা ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিং ছিলেন 'দ্যা ডেইলি টেলিগ্রাফ' এর রিপোর্টার। তিনি কাজ করতেন কম্বোডিয়ার রাজধানী নমপেনে। তিনি ২৫ মার্চ ১৯৭১এর হত্যাযজ্ঞ নিয়ে লেখেন "ট্যাংকস ক্র্যাশ রিভোল্ট ইন ইস্ট পাকিস্তান" নামক প্রতিবেদন যা লন্ডনের ডেইলি টেলিগ্রাফে প্রকাশিত হয় ৩০ মার্চ, ১৯৭১ এ। তার জন্ম ইংল্যান্ডে।
১১. এলএনজি হলো— তরলীকৃত প্রাকৃতিক গ্যাস।
১২. জিপিএস হলো— গ্লোবাল পজিশনিং সিস্টেম। এটি হলো একটি কৃত্রিম উপগ্রহভিত্তিক যোগাযোগব্যবস্থা। জিপিএস প্রযুক্তির উদ্ভাবনে এখন খুব সহজে ও নিখুঁতভাবে পৃথিবীর যেকোনো স্থানের অবস্থান সম্পর্কে জানা যায়।
১৩. বিশ্ব জলবায়ু সম্মেলন/ জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-২৪) শুরু হয়েছে— পোল্যান্ডের 'কতোভিচ' শহরে।
১৪. বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের দলে যোগ দিয়ে যুদ্ধ করতে প্রস্তুতি নেওয়া বিদেশি লেখক আঁদ্রে মালরো ছিলেন একজন— ফরাসি। তবে তাকে আসতে হয়নি; তিনি আসার আগেই বাংলাদেশ মুক্তিযুদ্ধে বিজয় লাভ করে।
১৫. কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) শব্দটি প্রথম চালু করেন— জন ম্যাকার্থি ১৯৫৬ সালে।
১৬. বিশ্বের প্রথম বায়োনিক মানুষ— রেক্স।
১৭. কিউরিসিটি রোভার ২০১২ সালে মঙ্গলগ্রহে নাসার প্রেরিত চতুর্থ রোবটযান। এর ওজন ছিল প্রায় ১টন। এটি মঙ্গলে পৌঁছাতে ৯ মাস লেগেছিল। এটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে ৫৭কোটি কিলোমিটার পথ পাড়ি দিয়ে মঙ্গলে পৌঁছায়। একে বলা হয়- 'পূর্ণাঙ্গ জৈব গবেষণাগার'।
১৮. বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত— আর্ল রবার্ট মিলার।
১৯. গণতন্ত্রের মানসপুত্র বলে অভিহিত— হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
২০. বাতজ্বর হলো— একটি হৃদরোগ।
৩১. ব্রেক্সিট নিয়ে যুক্তরাজ্যের মত পাল্টানোর সুযোগ আছে— এ অভিমত দিয়েছে ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস (ইসিজে)।
২২. ন্যানোটেকনোলজি হলো— পদার্থকে আনবিক পর্যায়ে পরিবর্তন ও নিয়ন্ত্রণ করার বিদ্যা। ন্যানো প্রযুক্তির জনক— রিচার্ড ফাইনম্যান।
২৩. অলিগপলি বাজার হলো— যে বাজারব্যবস্থায় সমজাতীয় দ্রব্যের কতিপয় বিক্রেতা ও বহুসংখ্যক ক্রেতা থাকে। যেমন- মোবাইল ফোন অপারেটর।
২৪. মুক্তিযুদ্ধের সময় বাঙালি শরণার্থীদের দুরবস্থা নিয়ে লেখা বিখ্যাত কবিতা "সেপ্টেম্বর ইন যশোর রোড" এর লেখক ছিলেন আমেরিকান সাংবাদিক ও কবি অ্যালেন গিন্সবার্গ।
২৫. বাংলাদেশের তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন— বিজিএমইএ। আর বাংলাদেশের শিল্পপতিদের সবচেয়ে বড় সংগঠন— এফবিসিসিআই।
২৬. ক্ষুদ্র সময় ব্যবধান পরিমাপের জন্য ব্যবহার করা হয়— স্টপওয়াচ।
২৭. মাইক্রোওয়েভ হলো— এক ধরণের তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। এর মাধ্যমে ছবি, শব্দ, অডিও, ভিডিও আদান-প্রদান করা যায়। পৃথিবীর প্রথম মাইক্রোওয়েভ আবিষ্কার করেছিলেন— আচার্য জগদীশচন্দ্র বসু।
২৮. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বিবিসির দক্ষিণ এশিয়াবিষয়ক সংবাদদাতা ছিলেন— মার্ক টালি। মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোতে মার্ক টালি ছিলেন বাঙালি মুক্তিযোদ্ধাদের আশার আলো। রেডিওতে কান পেতে সকাল-সন্ধ্যা বিবিসিতে মার্ক টালির কণ্ঠ শোনার জন্য অপেক্ষায় থাকতো পুরো দেশ। বাংলাদেশের পক্ষে বিশ্বজনমত গঠনে তার ভূমিকা ছিল অনন্য।
২৯. অর্থনীতিতে ঋণের 'নিকাশ ঘর' বলা হয়— কেন্দ্রীয় ব্যাংককে।
৩০. বাংলাদেশে পার্বত্য শান্তিচুক্তি হয়— ১৯৯৭ সালে।
৩১. হুতি বিদ্রোহীরা— ইয়েমেনের।
৩২. শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই সম্প্রতি হার্বাড কর্তৃক লাভ করেন 'গ্লাইটসম্যান সিটিজেন অ্যাক্টিভিস্ট' পুরস্কার।
৩৩. প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা রনিল বিক্রমাসিংহেকে শ্রীলংকার প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করেছিলেন— ২৬ অক্টোবর ২০১৮ তে।
৩৪. আগামী দুই বছরের জন্য (২০১৯-২০) আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ব্যুরোর সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।



কিছু ছাত্র-ছাত্রীকে ফ্রিতে HSC/ Admission Test এর ইংরেজি শেখাবো। বিনিময়ে আমার To Let Rangpur City প্রজেক্টের জন্য কিছু তথ্য সংগ্রহ করে দিতে হবে।

যেহেতু প্রকল্পটি রংপুর শহরভিত্তিক তাই শুধু রংপুর শহরে অধ্যয়নরত শিক্ষার্থীরাই এই সেবা পাবেন।

আমি সপ্তাহে ৪ দিন পাঠাদান করবো আর শিক্ষার্থীরা সপ্তাহে দুইদিন একবেলা করে আমার সোশ্যাল প্রজেক্টের জন্য তথ্য সংগ্রহের কাজ করবেন।

কাজটি খুবই সহজ। বিস্তারিত জানতে কল করুন- ০১৭৪৬-৩১৫৬৩৯ তে।

আহবায়ক—
মেহেদী হাসান; প্রশিক্ষক, EGLS.
প্রতিষ্ঠাতা, রংপুর হেল্পবুক।