Friday, November 30, 2018

সাপ্তাহিক সংখ্যা—২: ২৪/১১/২০১৮ হতে ৩০/১১/২০১৮

২৪ নভেম্বর, ২০১৮ শনিবার → ৩০ নভেম্বর, ২০১৮ শুক্রবার


তথ্যসমূহ:—
১. সম্প্রতি ফোবর্স সাময়িকীর "তরুণ অনুর্ধ্ব ৩০:৩০ উদ্ভাবক-২০১৯" এ স্থান পাওয়া বাংলাদেশি দুই তরুণ— এনার্জি বিভাগে উদ্ভাবক সানি সানওয়ার ও বিজ্ঞান বিভাগে বিজ্ঞানী ও জি এম মাহমুদ আরিফ পাভেল।
২. সম্প্রতি প্রাচীন পুণ্ড্রনগর বা মহাস্থান নিয়ে যে নাটক ভাসুবিহারে মঞ্চস্থ করা হয় তার নাম— মহাস্থান।
৩. আইএসপিআর হলো— ভারতের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।
৪. বিএসটিআই এর পূর্ণরূপ— বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন।
৫. মধুপুর বনাঞ্চল— টাঙ্গাইলে।
৬. সম্প্রতি ধইঞ্চার জীবনরহস্য উন্মোচনকারী দলের নেতৃত্বে ছিলেন— মনজুরুল আলম।
৭. বাংলাদেশের স্থানীয় শাসনকাঠামোতে স্থানীয় নির্বাচন হয়— পাঁচটি।
৮. একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়— ছয়টি সংসদীয় আসনে; যথা— ঢাকা-৬ ও ১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ ও সাতক্ষীরা-২ আসনে।
৯. সম্প্রতি জাতিসংঘের জনসংখ্যা তহবিল ইউএনএফপিএ কর্তৃক বাংলাদেশ থেকে চ্যাম্পিয়নশিপ পান— মোখলেসুর রহমান।
১০. আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) নারী ও পুরুষের মজুরির সমতা ঘোষণা করে— ১৯৫১ সালে এবং ১৯৫২ সালে নারীর রাজনৈতিক অধিকারের ঘোষণা দেয় আর ১৯৬০ সালে পোশার ক্ষেত্রে বৈষম্য বিলোপ সনদ প্রদান করে।
১১. ব্রেক্সিট হয়— লিসবন চুক্তির অনুচ্ছেদ-৫০ এর মাধ্যমে।
১২. ব্রিটেন ইইউ থেকে চূড়ান্তভাবে আলাদা হচ্ছে— ২০১৯ সালের মার্চ মাসে।
১৩. অপটিক্যাল ফাইবার অত্যন্ত সরু এক ধরনের প্লাস্টিক কাঁচের তন্তু। বৈদ্যুতিক সিগন্যালকে প্রথমে আলোক সিগন্যালে পরিণত করে তা অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে পাঠানো হয়। অপর প্রান্তে আলোক সিগন্যালকে বৈদ্যুতিক সিগন্যালে পরিণত করা হয়।
১৪. সম্প্রতি মঙ্গলে অবতরন করে নাসার মহাকাশযান— ইনসাইট।
১৫. মঙ্গলগ্রহ থেকে পৃথিবীতে রেডিও সংকেত আসতে সময় লাগে— ৮ মিনিট ৭ সেকেন্ড।
১৬. সম্প্রতি 'সিসমোমিটার' ও 'হিট ফ্লো প্রোব' নামক যন্ত্র সংযুক্ত করা হয়— মঙ্গলে অবতরনকারী নাসার রোবট 'ইনসাইট' এ।
১৭. শ্রীলংকার রাজনৈতিক নেতা বিক্রমাসিংহের দল— ইউনাইটেড ন্যাশনাল পার্টি।
১৮. বড়পুকুরিয়া কয়লাখনি— দিনাজপুরে।
১৯. ভোমরা স্থলবন্দর— সাতক্ষীরায়।
২০. দেশের সর্বদক্ষিণের উপজেলা— টেকনাফ।
২১. লস্কর-ই-তাইয়েবা— পাকিস্তানের জঙ্গি সংগঠন।
২২. শ্বেতবামন একধরনের ছোট তারা। যেসব তারার ভর নিউট্রন তারা হওয়ার জন্য যথেষ্ঠ নয়, তারাই শ্বেতবামনে পরিণত হয়।
২৩. আর্জেন্টিনার রাজধানী— বুয়েন্স আয়ারস।
২৪. গার্ডিয়ান— যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম।
২৫. পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি— জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা।
২৬. সম্প্রতি প্রত্নতাত্ত্বিক জরিপের কাজ শুরু হয়— কুমিল্লার লালমাই পাহাড়ে।



শুদ্ধরূপে বাংলা লেখাসহ লেখালেখির উপস্থাপনা শিখতে যোগ দিন School of Learning এর লেখালেখি সহায়তা প্রকল্পের কর্মশালায়।

বিস্তারিত জানতে কল করুন- ০১৭৪৬-৩১৫৬৩৯ তে।
ফেসবুক: facebook.com/schooloflearning.edu

Friday, November 23, 2018

সাপ্তাহিক সংখ্যা—১: ১৭/১১/২০১৮ হতে ২৩/১১/২০১৮

১৭ নভেম্বর, ২০১৮ শনিবার → ২৩ নভেম্বর, ২০১৮ শুক্রবার


তথ্যসমূহ:—
১. তুরস্কের রাজধানী— আঙ্কারা; আর ঘানার রাজধানী— আক্রা।
২. ইউনিসেফ এর স্লোগান— সেভ দ্যা চিলড্রেন।
৩. সম্প্রতি জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) তৈরী করা হয়— ভারতের আসামে।
৪. প্রতিযোগিতায় 'লেভেল প্লেয়িং ফিল্ড' মানে হলো— সবার জন্য সমান সুযোগ।
৫. দালাই লামা হলো— তিব্বতীয় ধর্মগুরুর পদবী। ১৪ তম ও বর্তমান দালাই লামা হলেন— তেনজিং গিয়াসো।
৬. চীনের প্রেসিডেন্ট— সি চিন পিং।
৭. সম্প্রতি ইন্টারন্যাশনাল ব্যুরো অব ওয়েটস অ্যান্ড মেজারস (বিআইপিএম) কর্তৃক কিলোগ্রামের ওজনে আনা বৈজ্ঞানিক পরিবর্তন কার্যকর হবে ২০১৯ সালের ২০ মে থেকে। কিলোগ্রাম পদ্ধতি ১৮৮৯ সালে উদ্ভাবন করা হয়েছিল এবং ১৩০ বছর পর সম্প্রতি এটিকে আরও বৈজ্ঞানিক ও নির্ভুল করতে এই পদক্ষেপ নেওয়া হয়। এটি অনুমোদন দেওয়া হয় ১৬ নভেম্বর ২০১৮ তারিখে প্যারিসে অনুষ্ঠিত সংস্থাটির সম্মেলনে। এতে ৭টি দেশের বহু বিজ্ঞানী গবেষণার কাজ করেছেন। এটি প্রয়োগের ফলে দৈনন্দিন ওজন পরিমাপে তেমন কোনো পরিবর্তন আসবে না; এর ফল পাওয়া যাবে সুক্ষ বৈজ্ঞানিক গবেষণায়।
৮. প্রজেক্ট সিন্ডিকেট— একটি আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থা। এই সংস্থা বিশ্বের বিভিন্ন বৈশ্বিক বিষয় নিয়ে গবেষণালব্ধ মতামত প্রকাশ করে থাকে। একে বলা হয় "দ্যা ওয়ার্ল্ডস ওপেনিয়ন পেজ"।
৯. ভিক্টর ওরবান— হাঙেরির প্রধানমন্ত্রী।
১০. মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষের নাম— হাউজ অব রিপ্রেজেন্টেটিভ আর, উচ্চকক্ষের নাম— সিনেট।
১০. বাংলাদেশের জাতীয় অর্থনীতির শতকরা ২০ ভাগ আসে কৃষি থেকে।
১১. এমানুয়েল মাখোঁ— ফরাসি প্রেসিডেন্ট।
১২. সম্প্রতি দাবানলে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়— যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য।
১৩. এপেক হলো— এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা (এশিয়া প্যাসিফিক ইকনোমিক কো-অপারেশন)।
১৪. বিশ্ব শিশু দিবস— ২০ নভেম্বর।
১৫. সম্প্রতি বাংলা একাডেমি চারজন বিশিষ্ট ব্যক্তির নামে চারটি পুরস্কার ঘোষণা করে।
১৬. যুক্তরাষ্ট্রে 'আটলান্টিক' নামক একটি কাউন্টি বা জেলা আছে।
১৭. সম্প্রতি এক এপেক চুক্তি হয় এশীয়-প্রশান্ত মহাসাগরীয়— ২৮ টি দেশের মধ্যে।
১৮. মুসলিম বিশ্বে গণতন্ত্র চর্চায় সর্বাপেক্ষা সফল দেশ— ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া।
১৯. সম্প্রতি ব্রেক্সিট ইস্যুতে থেরেসা মে'র নেতৃত্বের প্রতি অনাস্থা জানিয়েছে— ৪২ জন পার্লামেন্ট সদস্য।
২০. বেনাপোল স্থলবন্দর— যশোরে। এর নিকটবর্তী ভারতীয় স্থলবন্দর— পেট্রোপোল।
২১. অনলাইন শপিং সাইট 'আমাজন ডট কম' এর প্রতিষ্ঠাতা— জেফ বেজোফ।
২২. বাংলাদেশে নবনিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত— উইনি এস্ট্রাপ পিটারসেন এবং জার্মান রাষ্ট্রদূত— পিটার ফারেনহোল্টড।
২৩. সম্প্রতি ভারতের সিকিম ও লাদাখ পর্যটনকেন্দ্র বাংলাদেশিদের জন্য উন্মুক্ত করা হয়।
২৪. বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ছিলেন— ল্যান্স নায়েক।
২৫. বৌদ্ধদের পবিত্র স্থাপনা 'লওয়া জদি'— কক্সবাজারের রামুতে অবস্থিত।
২৬. প্রাভদা হলো— রাশিয়ান সংবাদপত্র।
২৫. জাতিসংঘের মহাসচিব— আন্তোনিও গুতেরেস।



তরুণ লেখকরা স্বল্পমূল্যে তাদের বই প্রকাশ করতে পারেন রংপুরে তরুণদের প্রকাশনা প্রতিষ্ঠান 'টাইম পাবলিকেশন্স' থেকে। আপনার বই এর ISBN, প্রুফ রিডিং সহ সকল মান রক্ষা করে মানসম্মত সেবা দেওয়া হবে।

যোগাযোগ করুন—
প্রকাশক, টাইম পাবলিকেশন্স, রংপুর।
ফোন: ০১৭৪৬-৩১৫৬৩৯
ফেসবুক: fb.com/timepublications

Friday, November 16, 2018

নোট— প্রকাশনা রূপান্তরের নোটিশ!

নোট


'নিউজপেপার ডাইজেস্ট' কে দৈনিক থেকে সাপ্তাহিক প্রকাশনায় রূপান্তর করা হলো। এখন থেকে প্রতি শুক্রবার এক সপ্তাহের ডাইজেস্ট প্রকাশিত হবে। তাই শুক্রবার মানেই নিউজপেপার ডাইজেস্ট এর দিন।

শুভেচ্ছান্দে—
মেহেদী হাসান
সম্পাদক, নিউজপেপার ডাইজেস্ট।

প্রথম আলো— ১৬ নভেম্বর, ২০১৮

১৬ নভেম্বর, ২০১৮ | শুক্রবার


তথ্যসমূহ:—
১. জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা— ইউএনএইচসিআর।
২. 'ভাই গিরিশচন্দ্র সেন' মিউজিয়াম স্থাপিত হয়— নরসিংদীর পাঁচদোনায়।
৩. জাতীয় শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো— ব্যানবেইস। এই প্রতিষ্ঠানটি দেশের শিক্ষা ব্যবস্থাপনায় শিক্ষাতথ্য ও পরিসংখ্যান সংগ্রহ, বিশ্লেষ করে ও শিক্ষার উৎকর্ষ সাধন বিষয়ক পরামর্শ প্রদান করে।
৪. মার্কিন ট্রয় শহর— যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে। আর ইতিহাসখ্যাত ট্রয় নগরী ছিল— তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের কানাক্কাল প্রদেশে।
৫. 'মহাত্না গান্ধী স্কয়ার' নির্মিত হচ্ছে— আত্রাইয়ে।
৬. সরকারি কর্ম কমিশন (পিএসসি) এর বর্তমান চেয়ারম্যান— মোহাম্মদ সাদিক।
৭. প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়— ১৯১৪ সালের ২৮ জুলাই।
৮. ত্রিপুরা জনগোষ্ঠীর শ্রেণী বা দলকে বলা হয়— দফা। ৩৬ টি দফার মধ্যে ১৬টি বাংলাদেশে এবং ২০টি ভারতের ত্রিপুরায় বাস করে। ত্রিপুরাদের ভাষার নাম— ককবরক ও উমোই। এদের নববর্ষ উৎসবের নাম— বৈসু।
৯. যুক্তরাজ্যের ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী ছিলেন— ডোমিনিক বার; সম্প্রতি ব্রেক্সিট বিতর্কে তিনি সহ মোট পাঁচজন মন্ত্রী থেরেসা মে'র মন্ত্রীসভা থেকে পদত্যাগ করায় ব্রেক্সিট বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
১০. দ্যা নিউইয়র্ক টাইমস হলো— মার্কিন সংবাদমাধ্যম আর দ্যা টাইমস হলো ব্রিটিশ দৈনিক/ সাময়িকী এবং ফোর্বস হলো— মার্কিন ম্যাগাজিন।
১১. ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা— মার্ক জাকারবার্গ এবং প্রধান পরিচালন কর্মকর্তা— শেরিল স্যান্ডবার্গ।



বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর সবুজ প্রকৃতি, সৌন্দর্য দেখতে ও ভার্চুয়ালি বেরোবি ক্যাম্পাস থেকে একবার ঘুরে আসতে ভিজিট করুন Beauty of BRUR ফেসবুক পেজ।
ফেসবুক পেজের লিংক/ URL:
facebook.com/beauty.brur

শুভেচ্ছান্দে—
মেহেদী হাসান,
এডমিন, Beauty of BRUR.



Thursday, November 15, 2018

প্রথম আলো— ১৫ নভেম্বর, ২০১৮

১৫ নভেম্বর, ২০১৮ | বৃহস্পতিবার


তথ্যসমূহ:—
১. সম্প্রতি বাংলাদেশি ঐতিহ্যবাহী পিঠা উৎসব হয় যুক্তরাষ্ট্রের— নিউ জার্সি অঙ্গরাজ্যের পিটারসন শহরে।
২. ভাসু বিহার— বগুড়ার মহাস্থাগড়ে। সম্প্রতি এখানে প্রত্নতাত্ত্বিক খননের কাজ শুরু হয়।
৩. সম্প্রতি যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন হয়— ৬ নভেম্বর।
৪. ইউরোপিয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ— ব্রেক্সিট নামে পরিচিত।
৫. মাহিন্দা রাজাপাক্ষেকে বরখাস্ত করল শ্রীলংকার পার্লামেন্ট। ফলে প্রধানমন্ত্রীর পদ শূন্য হওয়ায় রাজনৈতিক সংকট প্রকট হয়।
৬. মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষের নাম— সিনেট।
৭. অনলাইনে অর্থ পরিশোধের পদ্ধতিকে বলা হয়— ই-পেমেন্ট।
৮. টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা— জ্যাক ডার্সি।



লাইফের বহুবিধ শিক্ষা, প্রশিক্ষণ, উপদেশ-পরামর্শ ও হেল্প পেতে লাইফ একাডেমি পরিবারে যোগ দিন, সুন্দর জীবন গড়ুন।

অনলাইনে আমাদের সাথে যোগ দিতে ভিজিট করুন Life Academy ব্লগ।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
lifeacademyacbd.blogspot.com

নিয়মিত আমাদের আপডেট পেতে লাইক দিন আমাদের ফেসবুক পেজে। ফেসবুক পেজের লিংক→
facebook.com/lifeacademy.ac.bd

এসো কিছু করি.../
মেহেদী হাসান,
প্রতিষ্ঠাতা, লাইফ একাডেমি।



Wednesday, November 14, 2018

প্রথম আলো— ১৪ নভেম্বর, ২০১৮

১৪ নভেম্বর, ২০১৮ | বুধবার


তথ্যসমূহ:—
১. কমলাসাগর সীমান্ত হাট— ভারতের ত্রিপুরা রাজ্য সংলগ্ন বাংলাদেশ-ভারত সীমান্তে।
২. ডায়াবেটিস রোগ হয়— ইনসুলিন এর অভাবে।
৩. ব্ল্যাক বেঙ্গল ছাগলের জীবনরহস্য (জিনোম সিকোয়েন্স) উন্মোচন করেছেন— বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউট এর একদল গবেষক। এ গবেষক দলের নেতৃত্বে ছিলেন— পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক এম এ এম ইয়াহিয়া খন্দকার।
৪. শেখ হাসিনা কে নিয়ে নির্মিত ৭০ মিটিটের তথ্যচিত্র— হাসিনা: আ ডটারস টেল।
৫. বর্তমানে দেশের বৃহত্তম সোলার পার্ক— টেকনাফে।
৬. পৃথিবী নামক ভূ-চুম্বকের উত্তর মেরু থাকে দক্ষিণ দিকে। চুম্বকের আকর্ষণ সবচেয়ে বেশি— দুই মেরুতে। টেপরেকর্ডার ও কম্পিউটারের স্মৃতির ফিতায় ব্যবহৃত হয়— স্থায়ী চুম্বক। ক্যাসেটের ফিতায় শব্দ রক্ষিত থাকে— চুম্বকক্ষেত্র হিসেবে। কোবাল্ট একটি— চৌম্বক পদার্থ।
৭. অ্যালেক্সি লাভালনি— রাশিয়ার বিরোধীদলীয় নেতা।
৮. শ্রীলংকার প্রেসিডেন্টের পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের সিদ্ধান্তকে স্থগিতে করেছে দেশটির সর্বোচ্চ আদালত।
৯. কানাডার প্রধানমন্ত্রী— জাস্টিন ট্রুডো।



লাইফের বিভিন্ন বিষয় জানতে, শিখতে ও উপদেশ-পরামর্শ পেতে ভিজিট করুন Life Magazine ব্লগ।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
lifemagazine-on.blogspot.com

নিয়মিত আমাদের আপডেট পেতে লাইক দিন 'লাইফ একাডেমি' এর ফেসবুক পেজে। ফেসবুক পেজের লিংক→
facebook.com/lifeacademy.ac.bd

জানুন ও শিখুন জীবনের অনেক কিছু.../
মেহেদী হাসান,
সম্পাদক, লাইফ ম্যাগাজিন।

Tuesday, November 13, 2018

প্রথম আলো— ১৩ নভেম্বর, ২০১৮

১৩ নভেম্বর, ২০১৮ | মঙ্গলবার


তথ্যসমূহ:—
১. মুশফিকুর রহিম ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি করেন— জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচে ১২ নভেম্বর ২০১৮ তে। এটি ক্রিকেট ইতিহাসে প্রথম উইকেটকিপার হিসেবে টেস্টে দুটি ডাবল সেঞ্চুরির রেকর্ড এবং সেইসঙ্গে বাংলাদেশের হয়ে তিনিই প্রথম দুটি ডাবল সেঞ্চুরি করেন।
২. নির্বাচনী ইশতেহারে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আটটি বিষয় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে— বাংলাদেশ ক্লাইমেট অ্যাকশন ফোরাম।
৩. উন্নয়নশীল দেশগুলোর রাজনৈতিক সহিংসতাবিষয়ক তথ্য সংগ্রহ করে— আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্ট (এসিএলইডি); এটি যুক্তরাষ্ট্রের একটি অলাভজনক স্বাধীন সংগঠন।
৪. দেশের সর্ব দক্ষিণের উপজেলা 'টেকনাফ'। উপজেলা ঘেঁষে বহমান নদী- নাফ; এটি মিয়ানমারের সঙ্গে সীমান্ত ভাগ করা নদী। দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র— টেকনাফে।
৫. সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় এর নাম— গাজা।
৬. এদেশে সংসদীয় গণতন্ত্র প্রবর্তিত হয়— ১৯৩৫ সালের ভারত শাসন আইন দ্বারা।
৭. শ্রীলংকার অভিজাত সম্প্রদায় সমর্থন করে মাহিন্দা রাজাপােক্ষকে আর সাধারণ জনসাধারণ সমর্থন করে রনিল বিক্রমাসিংহেকে।
৮. ফিশন বিক্রিয়া ব্যবহার করা হয়— পারমাণবিক বোমায় ও পারমাণবিক চুল্লিতে; এর মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করা হয়।
৯. শ্রীলংকার প্রেসিডেন্ট— মাইথ্রিপালা সিরিসেনা।
১০. পাকিস্তানের ৬৯% মানুষ ইন্টারনেট সম্পর্কে অজ্ঞ।
১১. যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী— মাইক পম্পেও।
১২. সম্প্রতি পুলিশ বিভাগে উড়ন্ত মোটরবাইক চালুর উদ্যোগ নেয়— দুবাই পুলিশ।
১৩. দ্যা ওয়াল স্ট্রিট জার্নাল— একটি মার্কিন সংবাদমাধ্যম।



হেল্পবুক ফাউন্ডেশন থেকে বিভিন্ন প্রকার সহায়তা পেতে নিয়মিত ভিজিট কিরুন Helpbook Foundation ব্লগ।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
helpbookfoundation.blogspot.com

আথবা, নিয়মিত আপডেট পেতে লাইক দিন 'লাইফ একাডেমি' এর ফেসবুক পেজে। ফেসবুক পেজের লিংক→
facebook.com/lifeacademy.ac.bd

তারুণ্যের কল্যাণে মহৎ পদক্ষেপ.../
মেহেদী হাসান,
প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট, হেল্পবুক ফাউন্ডেশন।